দিনাজপুরে বিরামপুরে সড়ক দুর্ঘটনয় হাকিমপুর(হিলি) থানার তিন পুলিশ সদস্য আহত হয়েছে।
আহতরা হলেন,হাকিমপুর(হিলি) থানার সাব-ইন্সপেক্টর মো.আকতারুজামান, কনস্টেবল মো. আব্দুল আউয়াল, ও মোঃ লিটন।
বুধবার (২ আগস্ট) সকাল পৌনে ৯ টার দিকে হিলি থেকে পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার জয়নগর যাওয়ার সময় বিরামপুর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চন্ডিপুর নামক স্থানে পৌঁছালে দিনাজপুর থেকে ছেড়ে আসা জয়পুরহাট ড ১১-০০৪৪ একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়ে এ দুর্ঘটনা ঘটে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে নেওয়া হয়েছে।
করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 


















