গাইবান্ধা-দিনাজপুর রুটে দীর্ঘ ১১ বছর ধরে বন্ধ থাকার পর পুনরায় চালু হওয়া রামসাগর এক্সপ্রেস ট্রেনটি সুন্দরগঞ্জ উপজেলার হাসানগঞ্জ স্টেশনে যাত্রাবিরতির দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হাসানগঞ্জ রেলওয়ে ট্রেন থামিয়ে এ কর্মসূচী পালন করা হয়।
এ সময়ে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, বামনডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজমুল হুদা, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি জহুরুল ইসলাম বাদশা, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক গাফলাদার ওয়ার্ড সভাপতি জাকির হোসেন, শিক্ষক ফজলুল হক মন্ডল, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান, আশরাফুল সরকার প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি রামসাগর এক্সপ্রেস নামে ট্রেন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। কিন্তু সেখানে সব স্টেশনের নাম উল্লেখ থাকলেও হাসানগঞ্জ রেলওয়ে স্টেশনের নাম উল্লেখ নেই। এ ট্রেনটির যাত্রাবিরতি হলে এলাকার জনসাধারণের যাতায়াত দুর্ভোগ অনেকটা লাঘব হবে। পূর্বের ন্যায় আবার সাফল্য অর্জন সক্ষম হবে হাসানগঞ্জ এলাকাবাসী। হাসানগঞ্জ রেল স্টেশনে যতক্ষন না পর্যন্ত রামসাগর এক্সপ্রেস ট্রেনের বিরতি দেয়া না হবে ততক্ষন পর্যন্ত রেলগাড়ি থামিয়ে কর্মসূচি চলবে। অন্যথায় বড় আন্দোলন করার হুঁশিয়ারি দেন তারা।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















