শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে পাঁচটি ইটভাটায় জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসন ও বিএসটিআই অভিযান চালিয়ে এসব ইটভাটা মালিককে জরিমানা আদায় করেন।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার লোকমান হোসেন। এসময় বিএসটিআই’র ফিল্ড অফিসার দেলোয়ার হোসেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যারা উপস্থিত ছিলেন।

বিএসটিআই অফিস সুত্রে জানা যায়, উপজেলার বেশকিছু ভাটায় ইটের পরিমাপ ও গুণগত মান যাচাইয়ে অভিযান পরিচালনা করে বিএসটিআই। এতে পাঁচটি ইটভাটায় বিএসটিআইয়ের অনুমোদন ও সনদ না থাকায় তাদের জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেন। অভিযানে মানহীন ইট প্রস্তুত ও ইট পরিমাপে ছোট আকৃতির হওয়ায় পাঁচটি ইটভাটা মালিককে জরিমানা করা হয়।বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী সনদ না থাকায় পাঁচ ইটভাটাকে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।ভাটা গুলো হলো- উপজেলার কেএনএম ব্রিকসকে ৮০ হাজার, মৌ ব্রিকসকে ৮০ হাজার, হাজী ব্রিকসকে ৮০ হাজার, এমএসএন ব্রিকসকে ৮০ হাজার ও পলাশ এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৭০ টাকা জরিমানা আদায় করা হয়। পরবর্তীতে বিএসটিআইয়ের সনদ নিয়ে ইট প্রস্তুত করতে সতর্ক করেন ভ্রাম্যমান আদালত।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার লোকমান হোসেন বলেন, আমরা বেশকিছু ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছি। এতে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ও ইটের গুণগত মান খারাপ হওয়ায় পাঁচটি ইটভাটা মালিকের জরিমানা আদায় করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের এমন অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

গোয়ালঘরে মিলল বার্মিজ ওয়ান শুটার গান, গ্রেফতার ১

সুন্দরগঞ্জে পাঁচটি ইটভাটায় জরিমানা

প্রকাশের সময়: ০৭:৪৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১