বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দোলনায় আঘাত পেয়ে প্রাণ গেল শিশুর

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্কুলের দোলনাতে আঘাত পেয়ে শাহাদত হোসেন নামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। তবে শিশুটির পরিবারের দাবি, দোলনায় আঘাত পেয়ে শাহাদত মারা যায়নি। তাকে ছাদ থেকে ফেলে দেয়া হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার কিসামত চন্দ্রপুর এলাকার কিসামত চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
শাহাদত হোসেন উপজেলার কিসামত চন্দ্রপুর এলাকার মিজানুর রহমানের ছেলে। সে কিসামত চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানান, দুপুরে মধ্য বিরতিতে বিদ্যালয়ের দোলনায় খেলতে গিয়ে বুকে আঘাত পান দ্বিতীয় শ্রেণীর ছাত্র শাহাদত। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে শিশুটি মারা যান।
শিশুর পরিবারের দাবি, দোলনায় আঘাত পেয়ে শাহাদত মারা যায়নি। তাকে ছাদ থেকে ফেলে দেয়া হয়েছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির পরিবারের কোনো অভিযোগ না থাকলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

দোলনায় আঘাত পেয়ে প্রাণ গেল শিশুর

প্রকাশের সময়: ১০:০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩