গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পাটবীজ উৎপাদনকারী চাষিদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উন্নত প্রক্তুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সাদুল্লাপুর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণটির প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাদুল্লাপুর উপজেলা পাট অধিদপ্তরের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিথুন কুমার সরকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল সরকার, রংপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক সোলায়মান আলী, মনিটরিং কর্মকর্তা ওসমান আলী শেখ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মাহবুব আলম বসুনিয়া প্রমুখ।
এ প্রশিক্ষনে উপজেলার ৭৫ জন চাষি অংশগ্রহণ করে। এতে পাটবীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে কৃষকদের ধারণা দেওয়া হয়।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 



















