দ্রব্যমূল্য নিয়ন্ত্রন,সিন্ডিকেট ব্যবসায়ী ও মজুতদারদের শাস্তির দাবিসহ রেশনিং ব্যবস্থা, ন্যায্যমূল্যের দোকান চালুর দাবিতে গাইবান্ধার পলাশবাড়ীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সামনে উপজেলা কমিউনিস্ট পার্টির এ কর্মসূচির আয়োজন করে।
সংগঠনটির সাবেক সভাপতি একরাম হোসেন বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল,পলাশবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লা আদিল নান্নুসহ উপজেলা কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ।
বক্তরা, নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম কমানো, সিন্ডিকেটের হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, রেশনিং ও ন্যায্য মূল্যের দোকান চালুর দাবির পাশাপাশি পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ডাক্তার,স্যালাইনসহ পর্যাপ্ত ঔষুধ,ডেঙ্গু টেস্টের কীট সরবরাহের জোর দাবি জানান।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 





















