বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাক্টরের ধাক্কায় এনজিও কর্মকর্তা নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি ট্রাক্টরের ধাক্কায় আব্দুল মান্নান মিয়া (৪৫) নামের এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন।

সোমবার (৯ অক্টোবর) সকাল সোয়া ১০ টার দিকে উপজেলার রাজাবিরাট নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান মিয়া একটি এনজিওর রিজিওনাল ম্যানেজার ও বগুড়ার নন্দীগ্রামের রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, ওই সময় আব্দুল মান্নান মিয়া গোবিন্দগঞ্জে তার কর্মস্থলে ফিরছিলেন। এরই মধ্যে একটি বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত হন। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মান্নানকে মৃত্যু ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম।

জনপ্রিয়

ট্রাক্টরের ধাক্কায় এনজিও কর্মকর্তা নিহত

প্রকাশের সময়: ০৪:৩৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩