দীর্ঘ প্রতীক্ষার পর কুড়িগ্রাম সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ।
রোববার (৮ অক্টোবর) কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম ও কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম খান শাহীন, সাধারণ সম্পাদক নুরুজ্জামান স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত চিঠিতে বলা হয়, কুড়িগ্রাম সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আহবায়ক কমিটি পুর্নগঠন করা হয়।
এ কমিটিতে রয়েছেন- আহবায়ক মমিনুল ইসলাম, যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন রনি, ফিরোজ আলম, ওমর ফারুক।
সদস্য হিসেবে রিপন মিয়া, আশিকুর রহমান আশিষ, খোরশেদ আলম মাসুদ, আশরাফুল ইসলাম মাসুদ, অনামিকা সরকার সুরভী, হারুন অর রশিদ, লিটন মিয়া, সুবল চন্দ্র দাশ, রাব্বি ইসলাম বাঁধন, আতিকুর রহমান আরিফ, নাজমুল ইসলাম বিপ্লব, সাদেকুর রহমান বাঁধন, জাহিদুল ইসলাম রুবেল, ওয়াহিদ হাসান বাঁধন, রাশেদুল ইসলাম, রিয়াজুল ইসলাম, এম বি জীবন হোসেন, ইয়াসিন আরাফাত, শাহীন আলম, মামুনুর রশীদ মামুন, আজমল হোসেন পাপন, লুৎফর রহমান, রিপন মন্ডল, মাসুদ রানা, আতিকুল ইসলাম সাজু, শ্যামল চন্দ্র প্রমুখ।
নতুন-পুরাতন নেতাকর্মীর সমন্বয়ে স্বেচ্ছাসেবক লীগের এই আহবায়ক কমিটি পেয়ে খুশি নেতাকর্মীরা। নতুন কমিটির খবরে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সকল সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে। অনেকে সরাসরি ফুলেল শুভেচ্ছা, মিষ্টি বিতরণ ও সমাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে পোস্ট পাওয়া নেতাকর্মীদের শুভেচ্ছা জানাচ্ছেন।
শুভেচ্ছা জানাতে গিয়ে কুড়িগ্রাম জেলা ছাত্র লীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, দীর্ঘ দিনপর কুড়িগ্রাম জেলা সদর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি দেওয়ায় কেন্দ্রীয় নেতা ও জেলার নেতাকর্মীদের জন্য রইল অফুরান মুজিবীয় শুভেচ্ছা। আশা করি নতুন আহবায়ক কমিটি পেয়ে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে আগামী নির্বাচনে নৌকার বিজয়কে নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।
কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বলেন, সামনে জাতীয় নির্বাচন। দলকে আরও সুসংগঠিত করতে স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় নেতাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল। সেই সাথে সবাই ঐক্যবদ্ধ হয়ে সামনের সকল পরিস্থিতি মোকাবিলা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করব ইনশাআল্লাহ।
নিউজ ডেস্ক, জাগো২৪.নেট 





















