শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে কোভিড-১৯ টিকাদান কর্মসূচীর শুভ উদ্বোধন

গাইবান্ধার সুন্দরগঞ্জে কোভিড-১৯ টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচীর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ-আল-মারুফ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান সরকারের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত টিকাদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মু. মাহমুদ হোসেন মন্ডল, সমাজসেবা অফিসার গৌতম কুমার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাইদুল ইসলাম, ডাঃ শুভ্রাংশু সরকার, সাংবাদিক মোশাররফ হোসেন বুলু, শফিকুল ইসলাম অবুঝ।
পরে টিকা গ্রহন করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. অনিক কুমার মন্ডল, পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স রেজাউল আলম রাজু, সেনাবাহিনীর সদস্য আব্দুল মাজেদ জুলফিকার, পুলিশ সদস্য মজনু মিয়া, রায়হানুজ্জামান, যোগেন্দ্রনাথ বর্মণ, আশামনী সহ উপজেলার বিভিন্ন এলাকার ১০০ জন প্রথম দিন টিকা গ্রহণ করেন।

গোয়ালঘরে মিলল বার্মিজ ওয়ান শুটার গান, গ্রেফতার ১

সুন্দরগঞ্জে কোভিড-১৯ টিকাদান কর্মসূচীর শুভ উদ্বোধন

প্রকাশের সময়: ০৪:২৮:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১