শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজীবপুরে ১৫০০ পিস ইয়াবাসহ আটক ২

কুড়িগ্রামের রাজীবপুরে ক্রাচের ভিতর বিশেষ কায়দায় ইয়াবা ট্যাবলেট পরিবহন করার সময় দুই জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শনিবার উপজেলার স্লুইসগেট এলাকায় পুলিশের নিয়মিত টহলের সময় ওই দুই জনকে ইয়াবা সহ আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন জেলার উলিপুর উপজেলার ফুলবাড়ি এলকার মনছের আলী(৫৫) তার পিতার নাম মৃত আজান উদ্দিন।অপর আটকৃতের নাম কফিল উদ্দিন (৩৫) তার বাড়ি কিশামত ফুলবাড়ি এলকায় তার পিতার নাম মেহের উদ্দিন।
রাজীবপুর থানার এসআই গোলক জানান, এএসআই আতাউর সহ আরও কয়েকজন পুলিশ সদস্য নিয়ে টহল দিচ্ছিলাম স্লুইসগেট এলাকায়। এসময় বিভিন্ন গণপরিবহ ও যাত্রীদের তল্লাশি চালানো হয়। ওই দুজনকে দেখে তাদের তল্লাশি করলে কফিলের কাছে প্যান্টের পকেটে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এসময় তাদের আটক করে জিজ্ঞাবাদ করলে মুনছের আলীর ক্রাচের ভিতরে লুকানো ইয়াবা ট্যাবলেট আছে বলে জানান। পরে তারা বিশেষ কায়দায় ঢোকানো ক্রাচের সরু নালার ভিতর থেকে দুটি প্যাকেটে  ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেয়।
রাজীকপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান জাগো২৪.নেট-কে বলেন, এ বিষয়ে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটকদের রোববার কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়।
জনপ্রিয়

রাজীবপুরে ১৫০০ পিস ইয়াবাসহ আটক ২

প্রকাশের সময়: ০৪:৩৫:১০ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১