শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী ১০ লাখ জনতার অংশগ্রহণে ডিজিটাল পদ্ধতিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন -২১’অনুষ্ঠিত হচ্ছে। এরই অংশ হিসেবে গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন-২০২১’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও ডিজিটাল ম্যারাথন এ্যাপস ডাউনলোড শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন সম্মেলনকক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নজমুল হুদা, ইব্রাহীম খলিলুল্যাহ, খন্দকার মিজানুর রহমান, জালাল উদ্দিন প্রমূখ।
সারাদেশে ডিজিটাল ম্যারাথন অনুষ্ঠানের জন্য এ্যাপসের মাধ্যমে প্রতিযোগীদের রেজিস্ট্রেশন করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তুতিমূলক সভা শেষে এ্যাপস ডাউনলোড সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করেন বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার।
আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে এ উপজেলার ১৫’শ প্রতিযোগীকে টার্গেট করে ডিজিটাল ম্যারাথন এ্যাপসের আওতায় আনার জন্য প্রস্তুতিমূলক সভা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রকাশের সময়: ০৪:৩৯:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১