শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে প্রতিষ্ঠান প্রধানদের স্কাউটিং বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা 

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের স্কাউটিং বিষয়ক এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (৮ ফেব্রুয়ারি)  সকাল ১০ টায় চিরিরবন্দর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা স্কাউটস’র আয়োজনে এ উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার (মেম্বারশীপ ও গ্রোথ) ও কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) এবং চিরিরবন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনজুরুল হক বক্তব্য রাখেন।

চিরিরবন্দর উপজেলা স্কাউটস’র সহ-সভাপতি ও উপজেলা শিক্ষা অফিসার এম জি এম সারোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে চিরিরবন্দর স্কাউটস’র কমিশনার ও প্রধান শিক্ষক মো. মাহাতাবউদ্দিন সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী এবং অন্যান্যের মধ্যে অধ্যক্ষ মো. একরামুল হক, অধ্যক্ষ মো. তফিকুল ইসলাম মিন্টু, প্রধান শিক্ষক নন্দন কুমার দাস, প্রধান শিক্ষক মো. আরিফুল আলম শাহ ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস’র সম্পাদক মো. লুৎফর রহমান। সভায় সকল কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণ উপস্থিত ছিলেন।

প্রকাশের সময়: ০৬:১৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১