গাইবান্ধা অবৈধ যানবাহন ট্রাক্টর (কাকড়া) ও নছিমন (ভটভটি) বন্ধে পুলিশের অভিযান শুরু করা হয়েছে। এ অভিযানে ২০ টি অবৈধ যানবাহন আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে গাইবান্ধার শহরসহ বিভিন্ন পয়েন্টে এ অভিযান শুরু করা হয়।
এসময় শহরের ব্রীজ রোড় থেকে ১৫টি কাকড়া (ট্রাকটর) ও নছিমন ও হলার আটক করা হয়। এছাড়াও সুন্দরগঞ্জ উপজেলায় ৪টি কাকড়া (ট্রাকটর), গোবিন্দগঞ্জ উপজেলায় ২টি ভটভটি ও পলাশবাড়িতে ২টি নসিমন আটক করা হয়েছে।
সম্প্রতিক জেলায় ট্রাকট্রর বেপরয়াও চালানের কারনে প্রায় সমায়ে সড়ক দূঘঁনায় বেড়ে যাওয়ায় এমন অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।
গাইবান্ধা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, অবৈধ যানবাহন বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 














