রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সংস্থার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

গাইবান্ধায় এলএলসি সংস্থার নামে চাকরিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার নামে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে। এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে ভুক্তভোগীরা।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধায় ১নং রেলগেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ভুক্তভোগী এজেনুর খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলার আহবায়ক আহসানুল হাবিব সাঈদ, নারীমুক্তি কেন্দ্রের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, রাহেলা সিদ্দিকা, ভুক্তভোগী চায়না খাতুন, মিজানুর রহমান, আব্দুল জলিল, রিক্তা আক্তার প্রমুখ ।

বক্তারা বলেন, গাইবান্ধা সদরের দাড়িয়াপুর এলাকার যুগিপাড়া গ্রামের হারেজ মিয়ার ছেলে মাহমুদ হাসান শান্ত কর্তৃক এলএসসি সংস্থার নামে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা, চাকরী, ঘর দেওয়ার কথা বলে দরিদ্র মানুষের কাছ থেকে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। এসব গরীব মানুষরা মহাজনি ঋণ, এনজিও থেকে ঋণ নিয়ে টাকা দিয়েছে। ফলে এসব ঋণ পরিশোধ করতে না পেরে তারা সামাজিকভাবে হেনস্থা,অপমান, আর্থিক, মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্তের শিকার হচ্ছে। এখন পর্যন্ত প্রতারকদের বিচারের আওতায় নেওয়া হয়নি। এর বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার জন্য সামাজিকভাবে সচেতন প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

সেই সাথে অবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মাহমুদ হাসান শান্ত ও তার সহযোগী প্রতারককে গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তিসহ টাকা উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি শেষে ভুক্তভোগীদের পক্ষে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

প্রকাশের সময়: ০৩:০১:২৬ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩