আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে ১৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে যাছাই-বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয় ৭ জনের। আর বাতিল হয়েছে ৪ জনের এবং স্থগিত ৫ জনের ।
রোববার (৩ ডিসেম্বর) গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। ওই ঘোষণা করেন রিটানিং অফিসার ও জেলা প্রশাসক কাজি নাহিত রসুল।
জানা যায়, বিধি মোতাবেক মনোনয়নপত্রে দ্রুটি পরিলক্ষিত হওয়ায় যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন- বাংলাদেশ খেলাফত আন্দোলনের হাফিজার রহমান সরদার, স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মহসিন সরদার, এবিএম মিজানুর রহমান ও আব্দুল্লাহ নাহিদ নিগার।
তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের আজ (৪ ডিসেম্বর) ছিলো শেষদিন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















