শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাবেক ইউপি সদস্য নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে লাল মিয়া (৪৫)নামের সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ফুলছড়ি উপজেলা হেডকোয়ার্টারে আসার পথিমধ্যে সাদেকখার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাল মিয়া ফজলুপুর ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামের মৃত বাহাজ উদ্দিন সরকারের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে ফুলছড়ি উপজেলা হেডকোয়ার্টারে আসার সময় পূর্ব পরিকল্পিতভাবে একদল দুর্বৃত্ত তাকে পথরোধ করে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয়রা তার পরিবারের লোকজনকে খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুতর আহত লাল মিয়া সরকারকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা আধুনিক হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফজলুপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. আবু হানিফ প্রমানিক।

ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলী বলেন, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে।

প্রকাশের সময়: ০৯:৪৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১