শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধাপরাধে ময়মনসিংহের ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ৩ জনের আমৃত্যু কারাদণ্ড, ৫ জনের ২০ বছরের জেল এবং একজনকে খালাস দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার সকাল পৌনে ১২টার দিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন-বিচারপতি আমির হোসেন ও বিচারপতি আবু আহমেদ জমাদার। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হল, এ এফ এম ফয়জুল্লাহ, মো. শামসুজ্জামান ওরফে আবুল কালাম ও আব্দুর রাজ্জাক মণ্ডল। ২০ বছর করে কারাদণ্ডপ্রাপ্তরা হল, মো. খলিলুর রহমান মীর, মো. আব্দুল্লাহ, মো. রইছ উদ্দিন আজাদী ওরফে আক্কেল আলী, সিরাজুল ইসলাম তোতা ও আলিম উদ্দিন খান। আর খালাস পেয়েছন আব্দুল লতিফ।

প্রকাশের সময়: ০৭:০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১