মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের জন্য ২য় পর্যায়ে গৃহ নির্মাণ কার্যক্রম বিষয়ে ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় এ ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠিত হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সিং এ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, দপ্তর প্রধান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকগণ উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের জন্য ২য় পর্যায়ে গৃহ নির্মাণ কার্যক্রমের অগ্রগতি ও সার্বিক অবস্থা সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়। রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সিং এ সংযুক্ত ছিলেন রংপুর জেলার জেলা প্রশাসক জনাব মোঃ আসিব আহসান।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, রংপুর 














