শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে ৫৩৫ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৫৩৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‌্যাব। এই মাদকের সঙ্গে জড়িত রেজাউল মিয়া (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানোনো হয়।

গ্রেফতার রেজাউল মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার দক্ষিণ পাটোয়া মালেনিপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদে দক্ষিণ পাটোয়া মালেনিপাড়া অভিযান পরিচালনা করে। এসময় রেজাউল মিয়ার কাছে থাকা ৫৩৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করাসহ তাকের গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।

প্রকাশের সময়: ০৪:১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪