বিশ্ব ভালোবাসা দিবস আজ। এইদিন শ্রমজীবি ও পথশিশুদের মাঝে ভালোবাসা উজার করে দিতে খাবার নিয়ে ছুটছিলেন গাইবান্ধার ‘ভাতগ্রাম উৎসর্গ ফাউন্ডেশন’র একদল তরুণ-তরুণী।
রোববার (১৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম বাজারস্থ রাস্তায় দাঁড়িয়ে ভ্যান-রিকশা শ্রমিক ও পথশিশুদের মাঝে উন্নত মানের খাবার প্যাকেট তুলে দেন সংগঠনের সদস্যরা।একই সঙ্গে দেয়া হয় মাস্কও।
এসময় উপস্থিত ছিলেন ভাতগ্রাম উৎসর্গ ফাউন্ডেশনের আহসান হাবীব, আখিরুল ইসলাম, জাহিদ হাসান, শাহা আলম মিয়া, মাহতাব হাসান রিফাত, মাহাবুর রহমান, সুজন মিয়া, কনক শেখ, সজিব মিয়া, শাকিল আহমেদ, আশিক ইকবাল, রফিক শেখ, শহিদ মিয়া, ইসমাইল হোসেন , রিয়াদ মিয়া, নদী খাতুন, সামিয়া রহমান নিপু, সৌরভ মিয়া, খোকন মিয়া, উৎপল, রুবেল মিয়া, আনোয়ার হোমেসন, পিয়াস, আতিক প্রমুখ।
এ বিষয়ে আহসান হাবীব বলেন, ভালোবাসা দিবস মানেই সবাই মনে করেন এই ভালোবাসা কেবল প্রেমিক-প্রেমিকার জন্যই। মানুষের এই গতানুগতিক ধারণাকে পাল্টে দিতেই আমাদের এই প্রয়াস। আমরা চাই সবাই সবাইকে ভালোবাসুক।
তিনি আরও বলেন, ভাতগ্রাম উৎসর্গ ফাউন্ডেশন এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 

















