বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে রেলওয়ের এক কর্মচারী নিহত

লালমনিরহাটের পাটগ্রামে মোবাইল ফোনে কথা বলার সময় ব্যস্ত থাকায় ট্রেনে কাটা পড়ে রেলওয়ের এক কর্মচারী নিহত হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) দুপুরের দিকে ওই উপজেলার ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেল কর্মচারী আব্দুর রাজ্জাক (৩০) খালাসি পদে চাকুরিরত ছিলেন এবং তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার হলদিপুকুর এলাকার বাসিন্দা।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, রাজ্জাক ওই এলাকায় এক আত্মীয়ের বাড়ি নিমন্ত্রণে গিয়েছিলেন। সেখানে মোবাইলে কথা বলতে বাড়ির বাইরে এসে রেল লাইনে উঠে কথা বলায় মগ্ন ছিলেন। এ সময় বুড়িমারী থেকে পার্বতীপুর গামী কম্পিউটার ট্রেনটি পাটগ্রাম স্টেশন আসার সময় তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (আই ডব্লিউ) শফিকুল ইসলাম স্বপন বলেন, কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রকাশের সময়: ১০:১৪:১১ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪