সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরে পড়ে ছিল শিশুর দ্বি-খণ্ডিত মরদেহ  

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের মাষ্টার পাড়া গ্রামে  দুলালী খাতুন নামের আড়াই বছর বয়সী এক কন্যা শিশুর দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুলালী খাতুন পাঁচগাছী ইউনিয়নের মাষ্টার পাড়া গ্রামের দুলাল মিয়ার মেয়ে।

দিনে দুপুরে নিজ ঘর থেকে আড়াই বছরের কন্যা শিশু দুলালীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।  এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের মাস্টার পাড়া এলাকায়।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে দুলাল মিয়ার থাকার ঘর থেকে দুলালীর মাথা বিছিন্ন মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, হঠাৎ চিৎকার শুনে তাদের বাড়িতে গিয়ে ঘরের ভিতর দেহ থেকে মাথা বিছিন্ন দুলালীর মরদেহ মাটিতে পড়ে আছে। এসময় মরদেহের পাশে একটি তরকারি কাটা রক্তমাখা বটি দেখতে পান তারা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে, পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত দুলালীর মা শাবনুর জানায়, তার একমাত্র মেয়েকে নদীতে গোসল করিয়ে বাড়িতে পাঠিয়ে দেন তিনি। পরে বাড়িতে এসে মেয়ের কোন সাড়াশব্দ না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাহিরে ছিকল ( তালা আটকানোর রিং) দিয়ে বন্ধ দরজা খুলে ভিতরে মেয়ের রক্তমাখা মরদেহ দেখতে পান তিনি। পরে চিৎকার দিলে স্থানীয় লোকজন বাড়িতে এসে তার মরদেহ দেখতে পান।

তিনি বলেন, দীর্ঘদিন পর আল্লাহ আমাকে একটা মেয়ে সন্তান দান করেছে। সেই সন্তানকে আজ জবাই করা হলো। আমার অবুঝ শিশুকে যে খুন করেছে তার বিচার চাই। তার বিচার না হলে, আমি আমার জীবন শেষ করে দিবো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াহিদুননবী জাগো২৪.নেট-কে  বলেন,  কন্যা শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে অপরহরণ, যুবক গ্রেফতার

ঘরে পড়ে ছিল শিশুর দ্বি-খণ্ডিত মরদেহ  

প্রকাশের সময়: ০৮:৫৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪