সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা  

দিনাজপুরের চিরিরবন্দরে কিশোর কিশোরী ক্লাব প্রকল্পের ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম শরীফুল হক।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা খানমের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান লায়লা বানু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল আলম, উপজেলা শিক্ষা অফিসার মিনারা বেগম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, প্রধান শিক্ষক ক্ষিতিশ চন্দ্র রায় প্রমূখ বক্তব্য রাখেন।

সভা শেষে আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদেরকে সনদ প্রদানসহ কিশোর-কিশোরী প্রকল্পের নতুন সদস্যদের আইডি কার্ড প্রদান করা হয়। সভায় বিভিন্ন ইউপি চেয়ারম্যান, প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক, বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কিশোর কিশোরী ক্লাবের প্রমোটর, শিক্ষক এবং সদস্যগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে অপরহরণ, যুবক গ্রেফতার

চিরিরবন্দরে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা  

প্রকাশের সময়: ০৯:৫৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪