সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এক ডগায় ঝুলছে ১৮ লাউ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইসমাইল হোসেন( ৪৭) নামের এক কৃষকের লাউ গাছের একটি ডগায় ১৮ টি লাউ ঝুলছে। বসতভিটার রান্না ঘরের চালে এমন লাউ দেখে উৎসুক জনতা ভীড় করছে।

ইসমাইল হোসেন ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ কদমেরতল এলাকার বাসিন্দা।

কৃষক ইসমাইল হোসেন জানান, সাত থেকে আট মাস আগে ফুলবাড়ি বাজার থেকে একটি লাউ গাছের চারা কিনে আনেন তিনি। তারপর একটি বস্তার মধ্যে জৈব সার ও মাটি ভরে লাউয়ের চারাটি রোপণ করেন। চারা গাছটি বেড়ে উঠলে রান্না ঘরের চালে লাউয়ের ডগা উঠিয়ে দেন তিনি। এক পর্যায়ে লাউ গাছটি গোটা চালে ছড়িয়ে যায়। গাছটি থেকে এ পর্যন্ত ১০ থেকে ১৫ টি লাউ ছিড়ে রান্না করে খেয়েছেন। গত ১৫ দিন আগে গাছটির গোড়ার দিকের একটি ডগায় এক সাথে অনেকগুলো ছোট ছোট লাউ দেখতে পান তিনি। পরে গুনে দেখেন সেখানে একসাথে ১৮ টি লাউ রয়েছে। লাউ গুলো বর্তমানে আস্তে আস্তে বড় হচ্ছে।খাওয়ার উপযোগী হলে ছিড়বেন বলে জানান তিনি।

লাউ দেখতে আসা কবির মামুদ গ্রামের জয়নাল বলেন, লাউ গাছের একটি ডগায় একসাথে এতগুলো লাউ কোনদিনও দেখিনি। আজ লাউ গুলো দেখে খুবই ভালো লাগছে।

একই এলাকার ফিরোজ ও একরামুল হক জানান, জীবনের এই প্রথম এক সাথে একটি ডগায় ১৮ টি লাউ ধরা দেখলাম। সব আল্লাহের কৃপায় সব হয়।

ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন  জাগো২৪.নেট-কে বলেন, কৃষক ইসমাইল হোসেনের লাউ গাছের একটি ডগায় এক সাথে ১৮ টি লাউ ধরার খবরটি শুনেছি এবং ছবিও দেখেছি। এটা জেনেটিক সমস্যার কারনে হয়ে থাকে। এটা অস্বাভাবিক কিছু না, তবে  কৃষকের জন্য খুবই ভাল। আমি আজকালের মধ্যে সেখানে যাব এবং এটা নিয়ে আমরা কাজ করবো।

জনপ্রিয়

প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে অপরহরণ, যুবক গ্রেফতার

এক ডগায় ঝুলছে ১৮ লাউ

প্রকাশের সময়: ১০:০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪