শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরের নিখোঁজ ৩ শিশু এখন বাবা-মা’র কোলে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার হাফেজিয়া মাদরাসার নিখোঁজ ৩ জন শিশু এখন বাবা-মায়ের কোলে। বাবা-মা ফিরে পেল তাদের বুকের মানিকদের।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন নিখোঁজ শিশুদের পিতা-মাতা। নিখোঁজের ৪ দিন পর হারানো সন্তানদের ফিরে পেয়ে অভিভাবকদের মনে স্বস্তি ফিরে এসেছে।

জানা যায়, সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গ্রামের রশিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (১২), রেজাউল করিমের ছেলে শিপন মিয়া (১১) ও পলাশবাড়ী উপজেলার আছমতপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে শরিফ বাবু (৯)এ শিশুরা স্থানীয় পীরেরহাটস্থ মরহুম আমজাদ হোসেন নূরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্র। গত ১৪ ফ্রেব্রুয়ারি ওই মাদরাসা থেকে হঠাৎ নিখোঁজ হয় তারা। এরপর থেকে খোঁজাখুঁজির একপর্যায়ে বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে দুই শিশুকে ঢাকার আশুলিয়ায় ও  এক শিশুকে রাজশাহীতে থেকে উদ্ধার করে অভিভাবকরা।

উদ্ধার হওয়া রবিউল, শিপন ও শরিফ বাবু জানায়, তারা কৌতুহল বশতঃ বেড়ানোর উদ্দেশ্যে মাদরাসার কাউকে কিছু না বলে বের হয়।বর্তমানে তারা তাদের নিজ বাড়ীতে অবস্থান করছে।

পীরেরহাটস্থ মরহুম আমজাদ হোসেন নূরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষক হাফেজ মো. মেহেদী হাসান বলেন, ওই শিক্ষার্থীরা নিখোঁজ হওয়ার পর ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে একটি সাধারণ ডায়েরী করা হয়। পরবর্তীতে পুলিশের সার্বিক তৎপরতা ও  সবার সহযোগিতায় শিশুদের সন্ধান মিলছে।

নিখোঁজ শিশুদের সন্ধান পাওয়ার বিষটি সত্যতা স্বীকার করেছেন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রজব আলী।

গোয়ালঘরে মিলল বার্মিজ ওয়ান শুটার গান, গ্রেফতার ১

সাদুল্লাপুরের নিখোঁজ ৩ শিশু এখন বাবা-মা’র কোলে

প্রকাশের সময়: ০৩:৩৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১