রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের  মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাত

বীর চট্টগ্রাম বাঙালি সংস্কৃতির অন্যতম সূতিকাগার। চট্টগ্রামে রয়েছে সংস্কৃতির চিরায়ত আবহমান কালধারা। চট্টগ্রাম সংস্কৃতির ক্ষেত্রে সমৃদ্ধ ও সম্প্রসারিত আবাদ ভূমি। নানা ঋষি, মুনি-ঋষি, কবি, সাহিত্যিক, শিল্পী, কবিয়াল, গায়ক চট্টগ্রামে জন্মেছেন এবং সংস্কৃতির ক্ষেত্রে উর্বর করেছেন তা প্রণিধানযোগ্য। দীর্ঘদিন ধরে সংস্কৃতির পৃষ্ঠপোষকতা ও যথাযথ পরিচর্যা না থাকায় চট্টগ্রামের সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। অচিরেই সরকারি ও বেসরকারি পর্যায়ে পরিকল্পিত উদ্যোগ নিয়ে চট্টগ্রাম নগরীকে সংস্কৃতি বান্ধব নগরী হিসেবে গড়ে তোলা হবে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী একথা বলেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার সভাপতি তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদের মাতা অধ্যাপক এড. কামরুন নাহার বেগম ও সাধারণ সম্পাদক আবুল বশরের নেতৃত্বে  ১৯ ফেব্রুয়ারী বিকাল ৩টায় বহদ্দারহাটস্থ মেয়রের বাসভবনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের  মেয়র বীর মুক্তিযোদ্ধা এম  রেজাউল করিম চৌধুরীর সাথে এক সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়ে মিলিত হন।
মতবিনিময়কালে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রামের সংস্কৃতি বাঙালি সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন, যা উল্লেখ্যযোগ্য। হাজার বছরের বাঙালি সংস্কৃতির মূল জায়গাতেই স্থান দখল করে আছে চট্টগ্রামের সংস্কৃতি। চসিক মেয়র চৌধুরী আরো বলেন, তরুণ প্রজন্মকে যত বেশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় আত্মনিয়োগ করা হবে প্রজন্ম তত বেশি আলোকিত ও সমৃদ্ধ হবে। প্রজন্ম সমৃদ্ধ হলে দেশ ও জাতি সমৃদ্ধ হবে তাই সংস্কৃতির উন্নয়নে আগামী চসিক যথাযথ পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করবে।
মতবিনিময়কালে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মো: জসিম উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র স ম জিয়াউর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মো: হাসান মুরাদ, সহ সমাজকল্যাণ সম্পাদক মো: গোলাম রহমান, সহ অর্থ সম্পাদক মাসুমা কামাল আঁখি, ক্রীড়া সম্পাদক বায়েজিদ ফরায়েজী, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক সুমন দত্ত,  সদস্য লাভলী বেগম, জেসমিন আক্তার জেসি, সাথী কামাল, মো: মহিউদ্দিন, মো: রাসেল প্রমুখ। মতবিনিময় সভার শুরুতে সংগঠনের সভাপতি অধ্যাপক এড. কামরুন নাহার বেগম ও সাধারণ সম্পাদক আবুল বশর সহ নেতৃবৃন্দ চসিক নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

জনপ্রিয়

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের  মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাত

প্রকাশের সময়: ১২:৫৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১