গাইবান্ধায় বঙ্গবন্ধু শিশু কিশোর পদকের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এটি আয়োজন করে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা গাইবান্ধা জেলা শাখা।
শনিবার (২২ জুন) গাইবান্ধা শহরের আসাদুজ্জামান স্কুল এন্ড কলেজ হলরুমে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন- বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি ও গাইবান্ধা-২ (সদর) আসন সংসদ সদস্যের স্বহধর্মিনী মাসুমা আক্তার।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা গাইবান্ধা জেলা শাখার সভাপতি হারুন রশিদ হারুন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বিদ্যালয়ের অধ্যক্ষ মহিরুল হক, সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান। এতে সঞ্চালনা করেন সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী উত্তম সরকার।
প্রতিযোগিতায় সংগীত, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, পল্লীগীতি, ছড়া গান, দেশাত্মবোধক গান, বঙ্গবন্ধুকে নিয়ে গান, নৃত্য, সাধারণ নৃত্য, লোক নৃত্য, কবিতা একক ও অভিনয় এককে ক থেকে ঘ বিভাগের প্রতি ৪ টি বিভাগে ৩ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।
এ অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন- গানে বিভাগ অনুযায়ী শিল্পী মশিউর রহমান, খাজা সুজন, জাহেদুল ইসলাম, জাফরিন আলম, চুনী ইসলাম। নৃত্যে সোনা ইসলাম, স্বপন সাহা, রবিউল ইসলাম স্বপন।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
















