মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

গাইবান্ধা সদর উপজেলায় জমি সংক্রান্ত জেরে বদিয়াজ্জামাল ওরফে জামাল (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। প্রতিপক্ষ ইলফাত আলী গংদের বিরুদ্ধে এই অভিযোগ।

শনিবার (২৯ জুন) সন্ধ্যার দিকে উপজেলার খোলাহাটি ইউনিয়নের মাঠ বাজার-হাসেম বাজার সড়কের মোল্লা অটো ফার্নিচার সংলগ্ন চার রাস্তা নামকস্থানে এ ঘটনা ঘটে।

নিহত বদিয়াজ্জামাল খোলাহাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আগপাড়া গ্রামের মৃত লাল বাহাদুরের ছেলে।

নিহতের স্বজনরা জানান, পাশের বাড়ির মৃত খলিল মিয়ার ছেলে ইলফাত আলীদের সঙ্গে বদিয়াজ্জামালের দীর্ঘদিন ধরে জমিজমা বিষয়ে নিয়ে বিরোধ চলে আসছিল। এরই একপর্যায়ে শনিবার সন্ধ্যার দিকে বদিয়াজ্জামাল ওরফে জামাল চার রাস্তা নামকস্থানে যায়। সেখানে তাকে একা পেয়ে ইলফাত আলীর লোকজন পিটিয়ে আহত করে। এসময় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, বদিয়াজ্জামাল নামের এক ব্যক্তির মরদেহ থানায় রয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

প্রকাশের সময়: ১১:৫৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪