মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির প্রতিবাদে সমাবেশ

গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসের অনিয়ম-দুর্নীতি-জালিয়াতি ও লুটপাটের বিচার বিভাগীয় তদন্ত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে- প্রগতিশীল রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

রোববার (৭ জুলাই) দুপুরের দিকে গাইবান্ধা শঞরের ১নং ট্রাফিক মোড়ে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন- বাংলাদেশের ওয়ার্কাস পার্টির পলিটব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ।

এসময় বক্তব্য দেন- পরিবেশ আন্দোলন, গাইবান্ধার আহবায়ক, ওয়াজিউর রহমান রাফেল, খোলাহাটী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ সামাদ আজাদ, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি প্রণব চৌধুরী খোকন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মনজুর আলম মিঠু, কমিউনিস্ট পার্টি জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদের জেলা আহবায়ক গোলাম রাব্বানী প্রমুখ।

বক্তারা বলেন- দীর্ঘদিন ধরে গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসে নানা অনিয়ম দুর্নীতি-লুটপাট চলছে। পে-অর্ডারের কোটি কোটি টাকা যা সরকারী কোষাগারে জমা হওয়ার কথা তা জমা না করে লুট করা হয়েছে। একই পে-অর্ডার দেখিয়ে একাধিক দলিল সম্পন্ন করেছে। ফলে অনেক জমির দলিলই হয়নি। সমিতির নামে অন্যায়ভাবে সাধারণ মানুষের কাছ থেকে আদায় করা হয়েছে কোটি কোটি টাকা। প্রতারণার শিকার হয়েছে অসংখ্য ক্রেতা-বিক্রেতা। এই সাব-রেজিস্ট্রি অফিসের অনিয়ম-দুর্নীতি-জালিয়াতি ও লুটপাটের বিচার বিভাগীয়তদন্ত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

প্রকাশের সময়: ০৪:৪৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪