মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে জনসম্মুখে পোড়ানো হলো ৫৩ চায়না দুয়ারি জাল

গাইবান্ধার সুন্দরগঞ্জে মৎস্য আইনের আওতায় ৫৩টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ করা এসব জালের দাম প্রায় পৌনে ৩ লাখ টাকা।

গতকাল রোববার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা পরিষদ মাঠে এসব চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

জাল পোড়ানোর সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

জানা জায়, রোববার দুপুর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলা মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম সাবুর নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। এসময় উপজেলার ভেতর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর হরিপুর ইউনিয়নের বিভিন্নস্থান থেকে ৫৩টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেন। পরে জনসম্মুখে প্রায় পৌনে ৩ লাখ টাকা মূল্যের এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপজেলা মৎস্য কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ফণি ভূষণ বর্মনসহ থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম সাবু বলেন, চায়না দুয়ারি জাল মৎস্য সম্পদের জন্য হুমকিস্বরূপ। অভিযান চালিয়ে ৫৩ টি চায়না দুয়ারি জাল জব্দ করে তা জনসম্মুখে ভষ্মিভূত করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে জনসম্মুখে পোড়ানো হলো ৫৩ চায়না দুয়ারি জাল

প্রকাশের সময়: ১০:২৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪