শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে মোটরসাইকেলসহ ইয়াবা ব্যবসায়ী আটক

দিনাজপুরের চিরিরবন্দরে মোটরসাইকেলে করে ইয়াবা নিয়ে যাওয়ার সময় ইয়াবা ব্যবসায়ী নিতাই চন্দ্র রায় (৩০) নামে এক যুবককে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে গ্রাম পুলিশ। ধৃত নিতাই চন্দ্র রায় খানসামা উপজেলার পাকেরহাট এলাকার চকরামপুর গ্রামের পলান চন্দ্র রায়ের ছেলে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের বাকালীপাড়ার বারোজামাত এলাকা থেকে গ্রাম পুলিশ রবিউল ইসলাম, কার্তিক সরকার ও দফাদার মোস্তফা কামাল ইয়াবা ব্যবসায়ী নিতাই চন্দ্র রায়কে আটক করে থানা পুলিশে সোপর্দ করে।

ধৃত নিতাই চন্দ্র রায় জানায়, সে চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরে মোটরসাইকেল যোগে এসে নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের বানিয়াপাড়ার নির্মল চন্দ্র সেনের ছেলে পলাশ চন্দ্র সেন নামে এক মাদক ব্যবসায়ীর নিকট থেকে ওই ইয়াবাগুলো ক্রয় করেছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার আটকের সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয়

চিরিরবন্দরে মোটরসাইকেলসহ ইয়াবা ব্যবসায়ী আটক

প্রকাশের সময়: ০৬:১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১