শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার 

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীতে নিখোঁজের একদিন পর মো. মফিদুল ইসলাম (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
 মঙ্গলবার দুপুর বারো টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের কানি চরিতাবাড়ী গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদী থেকে এ মরদেহ উদ্ধার করেন রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এ-র আগে গত সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে মো. মফিদুল ইসলাম বাড়ি থেকে নৌকা যোগে তিস্তা নদী পারি দিয়ে বেলকা বাজারে যাওয়ার পথে হঠাৎ মৃগী রোগ শুরু হলে নৌকা থেকে তিনি নদীতে পড়ে যান।
নিহত মো. মফিদুল ইসলাম হরিপুর ইউনিয়নের কানি চরিতাবাড়ী গ্রামের আকন্দ পাড়া গ্রামের মো. আবদুল কুদ্দুস মিয়া মুন্সীর ছেলে।
সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. গুলজার হোসেন মন্ডল মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীতে পড়ে যাওয়ার পরপরই আমরা সংবাদ পাই। পরে ঘটনার রাতেই রংপুর থেকে ডুবুরি দল আসেন। কিন্তু রাত হওয়ার কারণে অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। পরে গতকাল মঙ্গলবার সকালেই অভিযান শুরু করা হয়। তিস্তার শাখা নদীতে পরলেও স্রোতের কারণে পড়ে যাওয়ার স্থান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে তিস্তার মুল নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান মো. গুলজার হোসেন মন্ডল।

সুন্দরগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার 

প্রকাশের সময়: ০৭:১৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪