কোটা সংস্কারের দাবির আন্দোলনে কয়েকজন ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় আন্দোলনকারী, ছাত্রলীগ ও পুলিশের মধ্যে এই সংঘর্ষ হয়। এ ঘটনাকে ঘিরে জেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিকসহ আরও কয়েক নেতা আহত হয়েছেন। একই সঙ্গে একাধিক গণমাধ্যম কর্মীও আহত হয়।
বুধবার (১৭ জুলাই) সকালের দিকে গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারী ছাত্ররা। এরপর অগ্নিসংযোগ, মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারসেল নিক্ষেপ করে। এ অবস্থায় পুলিশ-আনন্দোলনকারী-ছাত্রীলীগের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।
বিদ্যমান পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। পরবর্তীতে গাইবান্ধা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ হামলায় জেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিকসহ আরও কয়েকজন আহত হন। পরে জেলা বিএনপির কার্যালয়েও হামলার ঘটনা ঘটে।
গাইবান্ধা জেলা আওয়ামীলীগ নেতারা বলেন, বিএনপি-জামাতের ইন্ধনে কতিপয় দুষ্কৃতিকারী কর্তৃক গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সন্ত্রাসী হামলা এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, পৌর মেয়র মতলুবর রহমানসহ অন্যান্যদের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা করেছে। বিএনপি-জামাতের তাদের পুরনো কায়দায় দেশজুড়ে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
















