অবশেষে শত জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে পীরগঞ্জ ইউনিয়নের মিলনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) ওই ভবনের ভিত্তি স্থাপন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল।
এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনছুর আলী, সাধারন সম্পাদক তারিকুল ইসলাম তিতাস, সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম শফিক, বিদ্যালয়ের সভাপতি শহিদুল ইসলাম মাস্টার, প্রধান শিক্ষক শাহিনা আক্তার ও প্রকৌশলী অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোকলেছুর রহমান প্রমুখ।
উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে , এনামুল হক কনস্ট্রাকশন মিঠাপুকুর চুক্তিমূল্য ৭৯ লক্ষ টাকা ব্যয়ে প্রাথমিক ভাবে একতলা ভবন নির্মান করা হবে।
সরকার বেলায়েত, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট পীরগঞ্জ (রংপুর) 














