মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের ধাক্কায় সাংবাদিক আহত

ছবি: সংগৃহীত

গাইবান্ধা শহরে ছাত্র-জনতার আন্দোলনে তথ্য সংগ্রহ করতে গিয়ে পুলিশের ধাক্কায় সাংবাদিক তোফায়েল হোসেন জাকির (৪৩) আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) নয় দফা দাবিতে গাইবান্ধা বাস টার্মিনাল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে। এসময় আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ শুরু করে। তখন এই চিত্র ধারণ করার প্রস্তুতিতে একদল পুলিশের ধাক্কায় তোফায়েল হোসেন জাকির মাটিতে পড়ে শারিরীক আঘাত প্রাপ্ত হন। এসময় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে বাড়িতে পাঠানো হয়।

আহত তোফায়েল হোসেন জাকির গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বুজরুক রসুলপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে এবং অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা মেইল.কম’ এর গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

স্থানীয়রা জানায়, কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে ছাত্র-জনতার ওপর হামলা-গুলি-হত্যার বিচারসহ নয় দফা দাবিতে ওইদিন গাইবান্ধা শহরে ‘রিমেম্বারিং দ্যা হিরোস’ কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা। তখন তাদের মিছিলে পুলিশ বাধা দিয়ে ছাত্র-জনতাকে ছত্রভঙ্গ করেন। একপর্যায়ে লাঠিচার্জও করে পুলিশ এবং বিক্ষোভকারীরাও ইটপাটকেল ছুড়ে মারেন। এসময় এই তথ্য-ছবি সংগ্রহ করতে গিয়ে পুলিশের ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান সাংবাদিক তোফায়েল হোসেন জাকির।

এবিষয়ে দৈনিক আলোকিত বাংলাদেশ এর গাইবান্ধা জেলা প্রতিনিধি আব্দুল কাফি সরকার বলেন, পুলিশের ধাক্কায় সাংবাদিক জাকির সামান্য আহত হন। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার নিয়ে স্থানীয় ফার্মাসিতে ব্যাথানাশক ওষুধ কিনে দিয়েছি।

বিষয়ে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জা (ওসি) মাসুদ রানা বলেন, শহরের বাস টার্মিনাল এলাকায় ছাত্র-জনতা বিশৃঙ্খলা করার চেষ্টা করছিল। এতে পুলিশ সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। সেখানে কোন সাংবাদিক আহত হয়েছি কিনা তা জানিনা।

জনপ্রিয়

গাইবান্ধায় ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের ধাক্কায় সাংবাদিক আহত

প্রকাশের সময়: ০৯:২২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪