দিনাজপুরের চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মহান অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকার নেতৃত্বে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি ভার্চুয়াল পদ্ধতিতে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন। এরপর উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রতুষ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুলের নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
সকাল ৯টায় উপজেলা সম্মেলন কক্ষে শহীদদের রুহের মাগফেরাত কামনা ও নিরবতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বঙ্গবন্ধু হলে শহীদদের রুহের মাগফেরাত কামনা ও নিরবতা শেষে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ করা হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা, সহকারি কমিশনার ( ভূমি) ইরতিজা হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. আয়ুবর রহমান শাহ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার, কৃষি অফিসার মাহমুদুল হক রনি প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সকল সরকারি কর্মকর্তা, কর্মচারীসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 














