আসছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন৷ এ নির্বাচনে সিংড়া উপজেলার রামানন্দ খাঁজুরা ইউনিয়ন নৌকার কাণ্ডারী হতে চায় মুকুল হোসেন। আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশায় ইতোমধ্যে কোমর বেঁধে মাঠে নেমেছেন তিনি।
জানা যায়, তফসীল ঘোষণা না হতেই রামানন্দ খাঁজুরা ইউনিয়নে নির্বাচনী হাওয়া লেগেছে। এর ছোয়া লেগেছে গ্রাম-গঞ্জ ও হাট-বাঁজারে। আর মানুষের মাঝে বইছে ভোটের আমেজ। তাই থেমে নেই প্রার্থীরাও৷ তারা মানুষের মন জয়ে মাঠে নেমেছে।
এদিকে কিছু সংখ্যাক ভোটর জানিয়েছেন, সবার চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে তরুণ নেতা মুকুল হোসেন। প্রতিটা ওয়ার্ড, প্রতিটা গ্রামে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন আওয়ামীলীগ এ নেতা। ছুটে চলেছেন মানুষের বাড়ি বাড়ি।
তিনি বর্তমানে ইউনিয়ন আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক৷ বৃক্ষ রোপন, গরীব দুখিদের মাঝে কম্বল বিতরণ, সামাজিক কাজে সময় ব্যয় করছেন এ নেতা। তরুণ ভোটারদের কাছে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছেন এ নেতা৷ তিনি আমৃত্যু জনগণের সেবা করতে চান৷ সেবাই তার আদর্শ। এইবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নৌকা প্রতীক প্রত্যাশী। নৌকাই তার ভালোবাসা, নৌকাই তার স্বপ্ন। নৌকাই তার শেষ আশ্রয়। মানুষের সেবায় মুকুল মাঠ চোষে বেড়াচ্ছেন, ছুটে যাচ্ছেন প্রতি ঘরে।
হাবিবুর রহমান, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সিংড়া (নাটোর) 

















