আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে সাদুল্লাপুর তৃণমূল কল্যাণ সংস্থার উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের গোপালপুরস্থ সংস্থাটির চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় সাদুল্লাপুর তৃণমূল কল্যাণ সংস্থার চেয়ারম্যান দেলোয়ার হোসেন, পরিচালক তৈয়বুর রহমান, কর্মী মেহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও আনারুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ওই সংস্থাটি প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের সামাজিক, সাংস্কৃতিক ও জাতীয় কর্মসূচি পালন করে আসছে। এর ফলে এলাকায় বেশ প্রসংশনীয় হয়ে উঠেছে সংস্থাটি।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাদুল্লাপুর (গাইবান্ধা) 

















