বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হুইল চেয়ার পেয়ে আনন্দে মাতোয়ারা সুবর্ণ নাগরিকরা

Digital Camera

ইসরাফিল ও সোবহানসহ আরো কয়েকজন প্রতিবন্ধী শিশু-কিশোর, বৃদ্ধ-বৃদ্ধা অপেক্ষা করছিল সাদুল্লাপুর উপজেলা পরিষদ চত্বরে। তারা কেউ কেউ বাবা-মা’র কোলে আবার কেউবা ভ্যান যোগে আসছিলেন এখানে। আর এসব প্রতিবন্ধীদের জন্য দেয়া হয় হুইল চেয়ার। স্বপ্নের এ চেয়ার পেয়ে প্রতিবন্ধীদের মুখে ফুটলো হাসির ঝিলিক। যেন আনন্দে মাতোয়ারা সুবর্ণ নাগরিকরা।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সাদুল্লাপুর উপজেলার প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে সবর্ণ নাগরিক (প্রতিবন্ধী)’দের মাঝে সহায়ক উপকরণ (হুইল চেয়ার) বিতরণ করা হয়ে। একই সঙ্গে তাদের দেয়া হয় থেরাপী চিকিৎসাও।

এসময় সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবীনেওয়াজ, গাইবান্ধা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা আখতার হোসাইন, উপজেলা সমাজসেবা অফিসার মানিক চন্দ্র রায় প্রমূখ উপস্থিত ছিলেন। এতে সুবর্ণ নাগরিকদের জন্য থেরাপী চিকিৎসা সেবা দেন ডা. মোস্তাফিজুর রহমান।

এ বিষয়ে প্রতিবন্ধী সোবহানের মা স্বপ্না বেগম বলেন, আমার ছেলেকে হুইল চেয়ার কিনে দেওয়ার সামর্থ ছিল না।আজ প্রশাসনের সহযোগিতায় একটি হুইল চেয়ার পেয়ে অনেকটাই আনন্দিত। এসময় হুইল চেয়ারে বসে সোবাহানও হাসছিলেন।

গাইবান্ধা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আখতার হোসাইন জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভ্রাম্যমান থেরাপী চিকিৎসা সেবা ক্যাম্পেইন ও সহায়ক উপকরণ (হুইল চেয়ার) বিতরণ করা হলো।

তিনি আরো বলেন, এ ক্যাম্পেইনে প্রাথমিকভাবে ৭ জন সুবর্ণ নাগরিককে হুইল চেয়ার দেয়া হয় এবং নতুন করে চাহিদা নেয়া হয়েছে।

হুইল চেয়ার পেয়ে আনন্দে মাতোয়ারা সুবর্ণ নাগরিকরা

প্রকাশের সময়: ০৬:২৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১