শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলো ‘লাল-সবুজ সোসাইটি’

গাইবান্ধা সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিন আয়োজন করে লাল-সবুজ সোসাইটি নামের স্বেচ্ছাসেবী সংগঠন।

বৃক্ষ রোপণ করি, লাল সবুজের বাংলাদেশ গড়ি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করি এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। এতে নারিকেল, কাঠাল, আম, সুপারি, আমরা, নিম চারাসহ প্রায় শতাধিক চারা রোপণ করা হয়।

মঙ্গলবার (১২ নভেম্বর) এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, লাল-সবুজ সোসাইটি টিমের সদস্য জাহাঙ্গীর, মোনারুল, বেলাল, হালিম, সাগর, শাহারুল, তিতাস, রাকিব, সাকিল, সবুজ, হাসিব, লিন্তা, মিলি, জেলি, রিয়া, সুমাইয়া, রুপালি, জেসমিন, জিম, জান্নাতি, পূর্নিমা রানীসহ আরও অনেকে।

অধ্যক্ষ খলিলুর রহমান বলেন, আমাদের কলেজে বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন ধরণের গাছ রোপণ করলেও এটি ছিলো ভিন্ন। বেশির ভাগ সময় তারা কাঠ গাছ বেশি রোপণ করে থাকে। তবে লাল সবুজ সোসাইটি গাইবান্ধা টিম সম্পূর্ণভাবে ফলজ ও ঔষধি গাছ রোপণ করেছে। এতে কলেজের পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে আর শিক্ষার্থীরাও ফল খেতে পারে। লাল সবুজ সোসাইটির এমন উদ্যোগে আমি তাদের সাধুবাদ জানাই।

প্রকাশের সময়: ০৭:২৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪