শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাগো২৪.নেট এ সংবাদ দেখে সেই অসুস্থ লাভলীর পাশে দাঁড়াল ‘নিউ লাইফ ফাউন্ডেশন’

‘অর্থাভাবে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে প্রসূতি নারী’ শিরোনামে অনলাইন নিউজ পোর্টাল জাগো২৪.নেট এ সংবাদ প্রকাশ হয়। এ সংবাদটি ‘নিউ লাইফ ফাউন্ডেশন’ এর চেয়ারম্যান প্রকৌশলী আবু জাহিদ নিউ এর নজরে পড়ে। এরপর সেই অসুস্থ লাভলী বেগমকে দেয়া হয় কম্বল ও আর্থিক সহায়তা।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামস্থ অসুস্থ লাভলী বেগমের পিতা নাছির উদ্দিনের হাতে কম্বল ও নগদ অর্থ তুলে দেয়া হয়।
এসময় ‘নিউ লাইফ ফাউন্ডেশন’ এর চেয়ারম্যান প্রকৌশলী আবু জাহিদ নিউ সুদুর আমেরিকা থেকে ভিডিও কনফারেন্সর মাধ্যমে লাভলীর পরিবারের সঙ্গে কথা বলেন। পরবর্তী আরো সহায়তার আশ্বাস দেন তিনি।
এতে উপস্থিত ছিলেন, ‘নিউ লাইফ ফাউন্ডেশন’ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম সরকার, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান মাস্টার, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান রুবেল, পলাশবাড়ীর মনোহরপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাদুল্লাপুরের জামালপুর ইউনিয়ন কমিটির (প্রস্তাবিত) তোফায়েল হোসেন জাকির ও মামুন মন্ডল প্রমূখ।
জানা যায়, ‘নিউ লাইফ ফাউন্ডেশন’ নামের স্বেচ্ছসেবী সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকে পলাশবাড়ী, সাদুল্লাপুর ও পীরগঞ্জ উপজেলার সুবিধা বঞ্চিত অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আবাসন ব্যবস্থা, শিক্ষা সহায়তা, চিকিৎসা, অন্ন-বস্ত্রসহ বিভিন্ন ধরণের সহায়তা করে আসছে।
উল্লেখ্য, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামের নাছির উদ্দিনের মেয়ে লাভলী বেগম (২৬)। বছর খানেক আগে তার গর্ভাবস্থায় কোমরের নিচে ফুলে যায়। এ অবস্থায় গত ২২ অক্টোবর গাইবান্ধার একটি ক্লিনিকে সিজারিয়াশনের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন লাভলী। এরপর থেকে ফুলা বাড়তে থাকে। বিদ্যমান পরিস্থিতিতে গত বছরের ৩০ নভেম্বর রংপুর মেডিকেলে অ্যান্ড কলেজ হাসপাতালে অর্থসার্জারি বিভাগে ভর্তি হয়ে চিকিৎসা নেন। কিন্তু তার শরীরের কোনও উন্নতি হয়নি। এদিকে তার চিকিৎসায় লক্ষাধিক টাকা খরচ হয়েছে। আর এ খরচ যোগাতে গরু-ছাগল বিক্রি ও বিভিন্নভাবে তাকে ঋণ নিতে হয়েছে।
বর্তমানে রংপুর মেডিকেলে অ্যান্ড কলেজ হাসপাতালের সহকারি অধ্যাপক ডা. জাহান আফরোজ লাকীর তত্বাবধায়নে চিকিৎসাধীন তাকে সুস্থ করতে অনেক অর্থের প্রয়োজন। এছাড়া লাভলীকে ৬টি থেরাপি ও ৫ ব্যাগ ‘ও’ পজেটিভ রক্ত দিতে হবে।
এমতাবস্থায় লাভলীর দিনমজুর পিতা ও স্বামীর পক্ষে এতো টাকা যোগান দেওয়া মোটেও সম্ভব নয়। ইতোমধ্যে তার চিকিৎসা করাতে গিয়ে নিঃশ্ব হয়ে পড়েছে তারা। তাই এখন অর্থের অভাবে আটকে গেছে লাভলীর চিকিৎসা।
জনপ্রিয়

জাগো২৪.নেট এ সংবাদ দেখে সেই অসুস্থ লাভলীর পাশে দাঁড়াল ‘নিউ লাইফ ফাউন্ডেশন’

প্রকাশের সময়: ০৮:১০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১