শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা

দিনাজপুরের চিরিরবন্দরে বাড়িতে পিতামাতা না থাকার সুযোগে এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে (১৭) ধর্ষণের চেষ্টা করার ঘটনা ঘটেছে। এ ঘটনাটি  মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সোয়া উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী গ্রামের শেখপাড়ায় ঘটেছে। এঘটনায় ভিকটিমের পিতা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ পলাশবাড়ী গ্রামের শেখপাড়ার মৃত তফিজউদ্দিনের ছেলে মো. বাবুলুর রহমান ও তার স্ত্রী মোছ. জোসনা বেগম তাদের মানসিক প্রতিবন্ধী মেয়ে তরুণী (১৭) কে বাড়িতে রেখে সকাল ১১টায় তার প্রতিবন্ধী ভাতার অনলাইনে নগদ একাউন্ট খোলার জন্য স্থানীয় বাংলাবাজারে যান। এ সুযোগে একইপাড়ার মৃত আফছার আলীর ছেলে ২ সন্তানের জনক জাকিরুল হক ওরফে জাকু (৪২) বাবুলুর রহমানের বাড়ির শয়নঘরে প্রবেশ করে মানসিক প্রতিবন্ধী তরুণীকে ঈশারা-ইঈিতের মাধ্যমে কথা-বার্তা বলে তার পড়নের কাপড় খুলে এবং মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই প্রতিবন্ধীর গোঙ্গানীর শব্দ শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসলে চতুর জাকিরুল হক ওরফে জাকু কৌশলে পালিয়ে যায়।

ওই প্রতিবন্ধীর পিতা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মো. মাজেদার রহমান মিঠুকে অবহিত করলে তিনি তাঁকে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ প্রদান করেন। এ ঘটনায় ওই রাতেই ওই প্রতিবন্ধীর পিতা মো. বাবুলুর রহমান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জাগো২৪.নেট-কে জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অপরাধীকে ধরতে বিভিন্ন কৌশল অবলম্বন করাসহ দ্রæত গ্রেফতারের চেষ্টা চলছে।

জনপ্রিয়

চিরিরবন্দরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা

প্রকাশের সময়: ১০:২৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১