মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে মহানবীকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ফেসবুক আইডির পোস্টে মহানবী সা.কে নিয়ে অশোভনীয় মন্তব্য করেছে বিপ্লব কুমার বিপুল নামের এক যুবক। মুহূর্তে এই কমেন্টর প্রতিবাদ বিভিন্ন ফেসবুকে পোস্টে ছড়িয়ে পড়ে। এরই একপর্যায়ে শত শত মানুষ ক্ষুব্ধ হয়ে বিপ্লবের বাড়িতে অবস্থান নেয়। এসময় ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিপ্লবকে গ্রেফতারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে শুক্রবার (৬ ডিসেম্বর) ঢাকার ডিএমপি ভাটরা খানা পুলিশ অভিযুক্ত বিপ্লব কুমার বিপুলকে গ্রেফতার করেছে।

এর আগে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যার পর সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের উত্তর হাটবামুনি গ্রামে (কাদের মিয়ার রেলগেট) এ ঘটনা ঘটে।

গ্রেফতার বিপ্লব কুমার বিপুল উত্তর হাটবামুনি গ্রামে (কাদের মিয়ার রেলগেট) মৃত প্রমথ কুমারের ছেলে।

এ তথ্য নিশ্চিত করে কামারপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মাজহারুল ইসলাম মাজেদ বলেন, একটি ফেসকুব আইডির পোস্টে নবী সা. কে নিয়ে খারাপ ভাষায় কমেন্ট করেছে বিপ্লব কুমার বিপুল নামের এক যুবক। এরপর বৃহস্পতিবার এই কমেন্টকে ঘিরে স্থানীয়সহ বিভিন্ন এলাকার শত শত মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে বিপুলের গ্রেফতারসহ বিচার দাবিতে তার বাড়িতে অবস্থান নেন। সেখানে বিক্ষোভ করতে থাকেন তারা। এ খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিপ্লব কুমার বিপুল ঢাকায় থাকে বলে জানান এই ইউপি সদস্য।

মাজহারুল ইসলাম মাজেদ আরও বলেন, এই ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুরে মানববন্ধনের ডাক দেন এলাকাবাসী। এরই মধ্যে বিপ্লব কুমার বিপুলকে ঢাকায় গ্রেফতারের খবর পেয়ে এই কর্মসূচি স্থগিত করা হয়।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন থন্দকার বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। অবিলম্বে বিপ্লব কুমার বিপুলকে গ্রেফতার করার আশ্বাস দেওয়া হলে ক্ষুব্ধ জনতা তাদের অবস্থান থেকে সরে যান। এরই মধ্যে শুক্রবার ডিএমপি ভাটরা থানা পুলিশ বিপুলকে গ্রেফতার করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

জনপ্রিয়

সাদুল্লাপুরে মহানবীকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার

প্রকাশের সময়: ০৭:২১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪