শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় সড়কে প্রাণ ঝরল ২ জনের

দিনাজপুরের খানসামা উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বাঁধন ইসলাম (২৪) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু এবং নিলয় (২২) নামে এক আরোহী আহত হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) শনিবার দুপুরে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পুলহাট বাজারে ঘটেছে। নিহত বাঁধন নীলফামারীর সৈয়দপুর উপজেলার রাবেয়া মোড় এলাকার বানিয়াপাড়ার হামিদুল ইসলামের ছেলে এবং আহত নিলয়ও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওইসময় উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পুলহাট বাজারে লাইসেন্স বিহীন একটি ট্রাক্টরকে অতিক্রম করার সময় বিপরীতদিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে আরোহী দু’জন সড়কে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক বাঁধনকে মৃত বলে ঘোষণা করেন।

অপরদিকে,  শুক্রবার সন্ধ্যায় উপজেলার পূর্ব হাসিমপুর চোধুরীপাড়া মোড়ে মাইক্রোবাস থেকে নামার সময় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল হামিদ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর গ্রামের চৌধুরীপাড়ার বাসিন্দা বলে জানা গেছে। গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান মো. আইনুল হক শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গোয়ালঘরে মিলল বার্মিজ ওয়ান শুটার গান, গ্রেফতার ১

খানসামায় সড়কে প্রাণ ঝরল ২ জনের

প্রকাশের সময়: ০৮:০৬:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১