শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গুমের শিকার নেতাকর্মী-নাগরিকদের মুক্তির দাবি ছাত্রদলের

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার সকল নেতাকর্মী ও নাগরিকদের মুক্তির দাবিতে গাইবান্ধার সাদুল্লাপুর ও পলাশবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রদল।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে সাদুল্লাপুর সরকারি কলেজ শাখা, পলাশবাড়ী সরকারি কলেজ শাখা ও পলাশবাড়ী আদর্শ কলেজ শাখা ছাত্রদল উদ্যোগে পৃথকভাবে এই কর্মসূচি পালন করে।

সাদুল্লাপুর সরকারি কলেজ সামনের অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ সোহান, সদস্য সচিব পারভেজ সরকারসহ আরও অনেকে।

এদিকে, পলাশবাড়ী সরকারি কলেজ ও পলাশবাড়ী আদর্শ কলেজ মাঠে মানববন্ধনে বক্তব্য দেন- পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাজাহান সরকার, সদস্য সচিব মাজেদুল ইসলাম মাজেদ, পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিয়ান সরকার আরিফ, পৌর ছাত্রদলের সদস্য সচিব আকাশ কবির, সরকারি কলেজ ছাত্রদলের সদস্য মেজবাহ আহম্মেদ প্রান্ত, রায়হান সরকার, ১নং কিশোরীগাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ইতির্পুবে গুমের শিকার সকল নেতাকর্মী ও নাগরিকদের মুক্তি দেওয়াসহ আওয়ামীলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ডে বা নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়নের ঘটনায় যথাযথ বিচার দ্রুত করতে হবে। সেইসাথে এইসব ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান তারা।

জনপ্রিয়

গুমের শিকার নেতাকর্মী-নাগরিকদের মুক্তির দাবি ছাত্রদলের

প্রকাশের সময়: ০৩:৩১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪