শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালাসীঘাট থেকে বালু উত্তোলন বন্ধের দাবি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা-বালাসীঘাট সড়কের পাকারমাথা বটতলায় এই মানববন্ধনে অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য দেন- সাবেক ইউপি চেয়ারম্যান লিটন মিয়া, ব্যবসায়ী আনিছুর রহমান, রেজাউল ইসলাম, লালন মিয়াসহ আরও অনেকে।

বক্তারা বলেন, প্রশাসনের অবহেলার কারনে দিনের পর দিন ব্রহ্মপুত্রের বালাসীঘাট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদী ভাঙন ঝুঁকি রয়েছে। সেইসাথে সরকার কোটি কোটি টাকার নির্মাণ করা বাঁধও ভাঙন ঝুঁকিতে আছে। তাই দ্রুত সময়ের মধ্যে এই বালু উত্তোলন বন্ধ করতে হবে।

অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় রাজনীতিবিদ, সমাজ সেবক, ব্যবসায়ী, বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সুন্দরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

বালাসীঘাট থেকে বালু উত্তোলন বন্ধের দাবি

প্রকাশের সময়: ০৭:২১:২১ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪