বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হেডফোন লাগিয়ে রেললাইনে যুবক, ট্রেনের ধাক্কায় মৃত্যু

গাইবান্ধার সাঘাটা উপজেলার রেললাইনে বসে মেহেদী হাসান (২০) নামের এক যুবক কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন। এরই মধ্যে চলন্ত ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে এই যুবকের মরদেহ সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ফারাজীপাড়া গ্রামে দাফন করা হয়েছে।

এরআগে বৃহস্পতিবার রাত পৌনে ১০ টার দিকে সাঘাটার বোনারপাড়া রেললাইনের বোড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মেহেদী হাসান খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ফারাজীপাড়া গ্রামের মিজানুর রহমান আকন্দের ছেলে।

স্বজনরা জানায়, প্রায় দুই মাস আগে বিয়ে করেছে মেহেদী হাসান। বৃহস্পতিবার  তার শশুর বাড়ি বোড বাজার বেড়াতে এসে রেললাইনের উপর বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন। এসময় বোনারপাড়া অভিমুখী রংপুর এক্সপ্রেস ট্রেনটি রাত পৌনে ১০টার দিকে বোড বাজার আউট সিগন্যালের কাছে পৌঁছলে ওই যুবককে ধাক্কা দেয়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত ১ টার দিকে  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওশা মিয়া বলেন, ফারাজিপাড়া গ্রামের এক যুবক ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনাটি লোকমুখে শুনেছি।

প্রকাশের সময়: ০৫:৩২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪