শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে বিজয় দিবস উদযাপন

লালমনিরহাটে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন। দিবসটি উপলক্ষে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ, শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করে মহান বিজয় দিবসের কর্মসূচীর শুভ সূচনা করেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর এসপিপি অধিনায়ক লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম।অতঃপর প্রতিষ্ঠানের হলদে পাখি, কাব-স্কাউট, বয়-স্কাউট, গার্ল ইন স্কাউট, গার্ল গাইডস ও রেডক্রিসেন্ট দলের সদস্যবৃন্দ ও সাধারণ শিক্ষার্থী কর্তৃক জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন এবং মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনে ০১ মিনিট নিরবতা পালন করে শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ সেকেন্দর আলী সরকার। তিনি মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাগণের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে দেশ গঠনে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অংশ গ্রহণের আহবান জানান।

পরে মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে সঙ্গীত-নৃত্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিনি ক্রিকেট ম্যাচ এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে প্রতিযোগিদের পুরস্কার বিতরণ করা হয়।

জনপ্রিয়

লালমনিরহাটে বিজয় দিবস উদযাপন

প্রকাশের সময়: ০৬:১৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪