মহান বিজয় দিবসে গাইবান্ধার সুন্দরগঞ্জে মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সন্ধ্যার দিকে স্বাধীনতা চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজির হোসেন।
বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমীর অধ্যাপক মো. শহিদুল ইসলাম মঞ্জু, পৌর আমীর অধ্যক্ষ মুহা. একরামুল হক বাবলু, পৌর বিএনপির আহবায়ক মো. ইখতিখার উদ্দিন ভুঁইয়া ও উপজেলা সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামাণিকসহ অনেকে।
পরে বিভিন্ন বিষয়ে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















