শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিবন্ধন বিহীন বীজ বিক্রয়ের অপরাধে জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে নিবন্ধন বিহীন বীজ বিক্রয়ের অপরাধে এক দোকান মালিককে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নন্দীগ্রাম শহরের কচুগাড়ি এলাকার মেসার্স রোজামনি ট্রেডার্সের মালিক মেহেদী হাসান পুলুকে নিবন্ধন বিহীন বীজ বিক্রয়ের অপরাধে ৪ হাজার টাকা জরিমানা করেন। সে নন্দীগ্রাম ইউনিয়নের দলগাছা গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর ছিলেন বগুড়া জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আদনান বাবু।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার জানান, বীজ আইনে নিবন্ধন বিহীন বীজ বিক্রয়ের অপরাধে তাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনপ্রিয়

নিবন্ধন বিহীন বীজ বিক্রয়ের অপরাধে জরিমানা

প্রকাশের সময়: ০৬:২৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪